আমি, মোহাম্মদ আলী, একজন অভিজ্ঞ শিক্ষক ও ক্যারিয়ার গাইড, তথা শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য আধুনিক ও কার্যকর প্রস্তুতির পথ দেখিয়ে থাকি। আমি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA (Management) এবং MBA (Human Resource Management) সম্পন্ন করেছি। ছাত্রজীবনে হাজী মুহাম্মদ মুহসীন হল–এর আবাসিক ছাত্র ছিলাম এবং তখন থেকেই বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতা করে শিক্ষার্থীদের পড়ানোর অভিজ্ঞতা অর্জন করি।
পেশাগত জীবনে আমি, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড–এ অফিসার হিসেবে এবং বাংলাদেশ কৃষি ব্যাংক–এ সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে একটা সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছি। এছাড়াও আমি ৩৮তম বিসিএস-এ জুনিয়র ইন্সট্রাক্টর পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, যদিও সেখানে যোগদান করিনি। তদুপরি বেসরকারি খাতের কয়েকটি সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেলেও সেগুলোতে যোগদান না করে চাকুরীর পাশাপাশি শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছি।
চাকরিপ্রার্থী এবং শিক্ষক—এই দুই ক্ষেত্রেই আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমি Ali Academy BD–এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহজ, স্মার্ট এবং পরীক্ষামুখী শিক্ষাদান পদ্ধতি চালু করেছি। আমার লক্ষ্য হলো শিক্ষার্থীদের সঠিক কৌশলে প্রস্তুত করা, যাতে তারা কম সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়ত্ত করতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে।
এখানে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, ইংরেজি গ্রামার এবং গণিতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ব্যাখ্যা ও শর্টকাট মেথডের মাধ্যমে শেখানো হয়। ফলে শিক্ষার্থীরা কম সময়ে বেশি বিষয় আয়ত্ত করতে পারে এবং দীর্ঘদিন মনে রাখতে সক্ষম হয়। Ali Academy BD–তে রয়েছে মানসম্মত লেকচার, সহজ কৌশলভিত্তিক শিক্ষা এবং পরীক্ষায় ভালো করার কার্যকর টিপস। আমাদের লক্ষ্য শুধু পড়ানো নয়, বরং শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যাতে তারা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে পারে এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে। Ali Academy BD – স্মার্ট প্রস্তুতি, নিশ্চিত সফলতার পথে আপনার নির্ভরযোগ্য সঙ্গী।